রাতের কার্ফু ঘোষণা ঘিরে আতঙ্কিত মানুষ
গুজরাতে করোনা পরিস্থিতি ভয়াবহ হতেই আমেদাবাদ পুরসভা কড়া ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই তারা সেখানে রাতের কার্ফু জারি করেছে। কার্ফুর জেরে মানুষ আতঙ্কে, উদ্বেগে, শুক্রবার সকালের মধ্যেই সকলে কেনাকাটার পর্ব সারতে চেয়েছেন।
ফলে আমেদাবাদ বাসী কার্যত শুক্রবার সকালে প্রতিটি বাজারে ভিড় করতে থাকে। যার ফলে সোশ্যাল ডিসটেন্সিং ফের ব্যবহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় সরকার। সকলের মধ্যেই আশঙ্কা তৈরি হয় যে আগামী দিনে গুজরাত জুড়ে লকডাউন লাগু হবে।
এমন এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানান যে এই কার্ফু কেবলমাত্র আমেদাবাদে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুরসভা ঘোষণা করেছে। আগামী দিনে কোনও লকডাউন সরকার আপাতত ঘোষণা করছে না। ফলে আতঙ্ক, উদ্বেগের কারণ নেই।

Post a Comment